মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবাজারের অস্থিরতা মোকাবিলায় ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক
spot_img
spot_img

বাজারের অস্থিরতা মোকাবিলায় ডিএসই-ডিবিএর জরুরি বৈঠক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের শেয়ারবাজারে সাম্প্রতিক সময়ে সূচক পতন ও লেনদেনের মন্দার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও আস্থার সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে পুঁজিবাজারের চলমান অস্থিরতা দূর করতে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জরুরি বৈঠকে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) শীর্ষ কর্মকর্তারা। সকাল ১১ টায় অনলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সে বড় ধরনের পতন হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ও আস্থার সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ডিএসই ও ডিবিএর জরুরি বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। বৈঠকে পুঁজিবাজারে দরপতনের কারণ, বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করতে এবং বাজারে লেনদেন বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে।

বৈঠকে কৃত্রিমভাবে শেয়ারদর ও সূচকের পতন ঠেকাতে কার্যকর পদক্ষেপ, শেয়ারের অস্বাভাবিক দরপতন রোধ, বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানো এবং বাজার ধরে রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া বাজার স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থার নীতিগত সহায়তা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হতে পারে।

জানতে চাইলে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন অর্থসংবাদকে বলেন, বাজারের ইতিবাচক বিষয়গুলো ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে এবং বিনিয়োগকারীদেরকে আশ্বস্থ করতে এই বৈঠক। একই সঙ্গে ইনভেস্টর প্রোটেকশন ফান্ড বিতরণ ও বন্ড মার্কেট সম্প্রসারণে পদক্ষেপের বিষয়ে আলোচনা হবে। আমরা বিনিয়োগকারীদেরকে আশ্বস্থ করতে চাই ডিএসইর সার্ভেইলেন্স আরো কতটা বিনিয়োগবান্ধব করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত আছে।

এদিকে সাম্প্রতিক দরপতনের পর বাজারে বিনিয়োগকারীদের আস্থা কতটা ফিরিয়ে আনা যায় এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় নতুন কোনো নিয়ম বা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় কি না এখন সেদিকেই নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে সংশ্লিষ্ঠরা মনে করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments