শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণবাজার মূলধন বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা
spot_img
spot_img

বাজার মূলধন বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে উত্থানে শেষ হয়েছে গত সপ্তাহের লেনদেন। সপ্তাহটিতে বেড়েছে সব সূচক। সূচকের পাশাপাশি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে বাজার মূলধন বেড়েছে সাড়ে তিন হাজার কোটি টাকা। সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৪৭ হাজার ৮৬৮ কোটি ৬৬ লাখ ৯২ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৫৪২ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ হাজার ৬৫৪ কোটি ১৭ লাখ ৬৭ হাজার ৯০৭ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন তিন হাজার ৬৪০ কোটি ১৮ লাখ ১০ হাজার ৫১১ টাকা বা ৫২ শতাংশ বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৩.৩১ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯৯.৩৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.৬৯ পয়েন্ট বা ১.৩৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪১.৬৮ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়ে যথাক্রমে এক হাজার ৪৫৯.০৪ পয়েন্ট এবং দুই হাজার ৪২৭.৫৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টির বা ৪৯.৭৪ শতাংশের, কমেছে ১৭৮টির বা ৪৭.০৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১২টির বা ৩.১৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪০৮ কোটি ৩৯ লাখ ৩৭ হাজার ২৬২ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৩৪ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৭৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৭৪ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৭৮৭ টাকা বা ৭৪ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২৭.০৬ পয়েন্ট বা ১.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫১৫.৩৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৮৮.৭৪ পয়েন্ট বা ১.৬৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩৬৮.৪৫ পয়েন্ট বা ২.৬২ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৯.৮৩ পয়েন্ট বা ২.১৫ শতাংশ এবং সিএসআই ১৫.৮৯ পয়েন্ট বা ১.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৭০২.০৬ পয়েন্ট, ১৪ হাজার ৩৯২.৭৯ পয়েন্টে, এক হাজার ৪১৮.৪৪ পয়েন্টে এবং এক হাজর ২৩৭.৯৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭২টির বা ৫০.৫৯ শতাংশের দর বেড়েছে, ১৫৮টির বা ৪৬.৪৭ শতাংশের কমেছে এবং ১০টির বা ২.৯৪ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments