সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাজেটের মধ্যে বিদেশি ফুটবলার খুঁজছে আবাহনী
spot_img
spot_img

বাজেটের মধ্যে বিদেশি ফুটবলার খুঁজছে আবাহনী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পরিবর্তিত পরিস্থিতিতে আবাহনী ফুটবলের দল গঠন করতে গিয়ে পড়ে বেকায়দায়। জোড়াতালি দিয়ে দেশি ফুটবলারদের নিয়ে ঘর গোছানো আকাশি-নীল জার্সিধারীরা এখন প্রিমিয়ার লিগে আছে শিরোপা রেসে। প্রথম পর্ব শেষে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা একেএম মারুফুল হকের দল শীর্ষে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে।

যে ফর্মে আছে সাবেক চ্যাম্পিয়নরা, লিগের দ্বিতীয় পর্বে সেটা ধরে রাখতে পারলে হারানো মুকুট পুনরুদ্ধারের সুযোগ। সেই সুযোগটি কাজে লাগাতে মরিয়া আবাহনী দলের শক্তি বাড়াতে নেমেছে বিদেশির সন্ধানে। দলটিতে খেলে গেছেন এমন কয়েকজন ফুটবলারকে নতুন করে আনার চেষ্টায় তারা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তো ছাড়াও একাধিক খেলোয়াড়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তিন বিদেশি নেওয়ার একটা বাজেটও দেওয়া হয়েছে। সেটা অনুমোদন হলে টাকার অঙ্কের ওপর নির্ভর করছে কী মানের বিদেশি আনতে পারবে আবাহনী।

এবারের মৌসুমে ১৩ ম্যাচে মাত্র ১ গোল হজম করেছে ঢাকা আবাহনী। তাই রক্ষণভাগে যারা আছেন, তাদের ওপরে আস্থা রাখতে চাইছে ক্লাব। বিদেশি নেওয়ার ক্ষেত্রে আবাহনী জোর দিচ্ছে মধ্যমাঠ এবং আক্রমণ ভাগে। যে কারণে রাফায়েল অগাস্তোর প্রতি আগ্রহ আছে তাদের।

নিজেদের পরিকল্পনা তুলে ধরে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আবাহনীর সঙ্গে রাফায়েলের একটা আত্মিক সম্পর্ক আছে। আমরা চাইলেই সে চলে আসবে। কিন্তু আগে তো বাজেট কেমন দেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেটা দেখতে হবে। আপনি লোকাল প্লেয়ারদের পেমেন্ট পাঁচ দিন পর দিলেও সমস্যা নেই। কিন্তু বিদেশির পাওনা বিলম্ব করলে সমস্যায় পড়তে হবে।

আবাহনীর রাজ্যে হানা দেওয়া বসুন্ধরা কিংস লিগে টানা পাঁচবার শিরোপা জিতেছে। কিন্তু এই মৌসুমে লিগে বাজে সময় পার করছে তারা। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে তারা, মোহামেডানের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭।

এই পয়েন্ট ঘুচিয়ে শিরোপা জেতাটা কঠিনই বলা চলে কিংসের জন্য। তবে হাল ছাড়তে নারাজ তারা। সে জন্য মধ্যবর্তী দলবদলে ভালোমানের বিদেশি নেওয়ার সঙ্গে বাজে পারফরম্যান্সের কারণে একের অধিককে ছেড়ে দেওয়ার চিন্তা করছে তারা। ইতোমধ্যে ফ্রান্সের উইঙ্গার জারেদ খাসাকে বিদায় বলে দিয়েছে ক্লাবটি।

মধ্যমাঠের শক্তি বাড়াতে উজবেকিস্তানের আশরোর গফুরভের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কিংস। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও পুরোনো তারকাকে নতুন করে নিজেদের ডেরায় বসুন্ধরা যে আনছে, তা অনেকটা নিশ্চিত। একই সঙ্গে নাইজেরিয়ার ডিফেন্ডার ঈসাকে ছেড়ে দেওয়ার গুঞ্জনও উঠেছে। যদিও এখনই এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না ক্লাব কর্তৃপক্ষ। ‘যেহেতু উইন্ডোর মধ্যে খেলা, সেহেতু এই সময় একজন ফুটবলারকে পরখ করা যাবে। ইনজুরিতে পড়া কিংবা পারফরম্যান্স ডাউন হওয়ার ওপর নির্ভর করছে ওই প্লেয়ারকে রাখব নাকি ছেড়ে দেব’– বলেন কিংসের এক কর্মকর্তা।

লিগের শেষ ম্যাচে ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে মোহামেডানও দ্বিতীয় পর্বে আরও শক্তিশালী হয়ে মাঠে নামতে চাইছে। রক্ষণের শক্তি বাড়াতে মোহামেডান দলে নিচ্ছে পুলিশ এফসির প্যারাগুয়েন ডিফেন্ডার আলেকজান্ডার মরেনোকে।

অন্যান্য ক্লাবের মধ্যে ফর্টিস ফুটবলও মধ্যবর্তী দলবদলে প্লেয়ার যোগ-বিয়োগ করতে যাচ্ছে। ইতোমধ্যে গাম্বিয়ান ওমার সারেকে ছেড়ে দিয়েছে ফর্টিস। তাঁর বিকল্প হিসেবে নাইজেরিয়ান এক ফুটবলারের সঙ্গে কথা চালাচালি হচ্ছে বলে বুধবার সমকালকে জানান ক্লাবের ম্যানেজার রাশেদুল ইসলাম।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments