ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। পূর্বের ঘোষণাকৃত ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড সহ মোট ৩৬৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৯.৯৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৫.০১ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৫২.১৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments