রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওবারাকা পতেঙ্গার বিডিংয়ের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

বারাকা পতেঙ্গার বিডিংয়ের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বিডিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুযারি বিকেল ৫ পর্যন্ত চলবে কোম্পানিটির বিডিং। নিলামের মাধ্যমে কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধরণ করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে, গত ৫ জানুয়ারি কমিশনের নিয়মিত ৭৫৫তম সভায় কোম্পানিটির বিডিংয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির তথ্যমতে, কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে ২২৫ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা কোম্পানিটি তার সহযোগী প্রতিষ্ঠান কর্ণফুলি ও বারাকা পাওয়ারে বিনিয়োগ করবে। একই সাথে আংশিক দীর্ঘ মেয়াদী ঋণ পরিশোধ ও আইপিওর জন্য ব্যয় করবে।

৩০ জুন, ২০২০ অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় ৪ টাকা ৩৭ পয়সা। আর এককভাবে ইপিএস ১ টাকা ৮৪ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৩ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে  লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments