শুক্রবার, ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিআইএফসির সাবেক চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
spot_img
spot_img

বিআইএফসির সাবেক চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান এবং বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান সহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ বৃহস্পতিবার, পহেলা ডিসেম্বর দুপুরে দুদক সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন দুদক সচিব মো. মাহবুব হোসেন।

মামলার এজহারে বলা হয়েছে, মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানার স্বাক্ষরে ২০০৯ থেকে ২০১১সাল পর্যন্ত বিআইএফসির ব্যবস্থাপনা পরিচালক বরাবর ৬০ দিন মেয়াদে ব্যবসায়িক প্রয়োজন মেটানোর জন্য ১৬ কোটি টাকা ঋণের জন্য আবেদন করেন। ঋণের সিকিউরিটি হিসেবে প্রত্যেকটি ঋণের বিপরীতে ৬০ পোস্টডেটেড একটি করে চেক জমা রাখার কথা বলা হলেও প্রকৃতপক্ষে নিরাপত্তা জামানত হিসেবে চেক কিংবা অন্য কোনো সম্পদ মর্টগেজ রাখেননি।

মাহবুব হোসেন বলেন- বিআইএফসির চেয়ারম্যান, পরিচালক ও কর্মকর্তারা পরস্পর যোগসাজসে একে অন্যের সহায়তায় প্রতারণা করে মেসার্স টেলিকম সার্ভিস এন্টারপ্রাইজের মালিক রিজিয়া সুলতানার নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১৬ কোটি টাকা ঋণ বিতরণ দেখান। যা সুদ ও আসলসহ গ্রাহকের কাছে পাওনা ৯ কোটি ৭৭ লাখ ৯৪ হাজার ৮৯২ টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করেন।

তিনি আরোও বলেন, প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তারা ও ঋণগ্রহীতা পরস্পর যোগসাজসে একে অন্যের সহায়তায় প্রতারণা করে আত্মসাত করার দায়ে তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/১০৯ ধারা, ১৯৪৭ সনের দুর্নীতির ৫(২) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় মামলা করে দুদক।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর বিআইএফসি থেকে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৮৩ কোটি ৮৯ লাখ ৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এবং আরোও ১১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments