ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। লিস্টিং রেগুলেশন, ২০১৫ অমান্য করে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই বোর্ড মিটিং সম্পন্ন করেছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোন প্রকার ঘোষণা ছাড়াই জুলাই, ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সংক্রান্ত বোর্ড সভা সম্পন্ন করেছে ম্যারিকো। অথচ লিস্টিং রেগুলেশন, ২০১৫ এর ধারা ১৯ এর উপ-ধারা ১ অনুযায়ী, কোম্পানির আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করণ সংক্রান্ত বোর্ড সভার জন্য নির্ধারিত তারিখ সাত দিন পূর্বে স্টক এক্সচেঞ্জকে জানাতে হবে। কিন্তু গত ২৭ অক্টোবর কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করণ সংক্রান্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। অথচ এ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারণ সংক্রান্ত কোন ঘোষণা ডিএসই’র ওয়েবসাইটে আসেনি।
এ প্রসঙ্গে ডিএসই’র এক উর্ধ্বতন কর্মকর্তা ডেইলি শেয়ারবাজার ডটকমকে বলেন, ম্যারিকোর দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার তারিখ নির্ধারণ সংক্রান্ত কোন তথ্য ডিএসই’র কাছে আসেনি। তাই ডিএসই’র ওয়েবসাইটে এ বিষয়ে কোন তথ্য প্রকাশ করা যায়নি।
এ প্রসঙ্গে ম্যারিকোর ওয়েবসাইটে দেয়া ফোন নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেও ফোন ধরেননি।
এদিকে, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।
এছাড়া, দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫.০৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২১.২৪ টাকা।
এদিকে, ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৬.৬৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৪৮.২০ টাকা।
কোম্পানির শেয়ার প্রতি নগদ কার্যকর অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) ৮৩.২৪ টাকা। আর শেয়ার প্রতি প্রকৃতি সম্পদ (এনএভি) হয়েছে ৫০.৫৭ টাকা।
আর ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments