রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিএসইসি-আইসিবি বৈঠক: ঘুরে দাঁড়াতে ৪ সিদ্ধান্ত
spot_img
spot_img

বিএসইসি-আইসিবি বৈঠক: ঘুরে দাঁড়াতে ৪ সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চলমান শেয়ারবাজার পরিস্থিতি থেকে উত্তোরণে আজ ১৭ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। অনুষ্ঠিত বৈঠকে শেয়ারবাজারকে টেনে তুলতে ৪ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম সাংবাদিকদের উল্লেখিত বৈঠক সম্পর্কে জানিয়েছেন। অনুষ্ঠিত বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হলো:

০১। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড হতে ইতিমধ্যে প্রাপ্ত এবং ভবিষ্যতে প্রাপ্ত অর্থ সেকেন্ডারী মার্কেটে বিনিয়োগের মাধ্যমে পুঁজিবাজারে সাপোর্ট অব্যহত রাখা হবে।

০২। আগামী কয়েকদিন আইসিবি ও আইসিবির সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহের ক্ষুদ্র বিনিয়োগকারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সিকিউরিটিজ বিক্রয়ে নিরুৎসাহিত করার উদ্যোগ গ্রহণ করা হবে।

০৩। ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের নিকট হতে ৫০০ কোটি টাকার মেয়াদী আমানত প্রদানের অনুরোধ জানিয়ে আইসিবি কর্তৃক পত্র প্রেরণ করা হয়েছে।

৪। আইসিবির নিকট বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংরক্ষিত মেয়াদী আমানতসমূহ নবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ বরাবর আইসিবি কর্তৃক পত্র প্রেরণ করা হয়েছে, যা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক বিবেচিত হলে আপাতত নিম্নমুখী বাজারে শেয়ার বিক্রির মাধ্যমে আইসিবিকে অর্থ ফেরত প্রদান করতে হবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments