ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির ডিভিডেন্ড (লভ্যাংশ) ও শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৩ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ ও ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৩ ডিসেম্বর বিকাল ২.৩৫মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.



























Recent Comments