ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদ সভা (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির পর্ষদ সভা আজ ২৭ মার্চ দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা থেকে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা আসতে পারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজকের সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments