ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
এসএস স্টিল লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৫ মার্চ, ২০২৩ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ওইমেক্স ইলেকট্রোড লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ এবং ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত সময়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

Recent Comments