ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ২১ নভেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
রহিমা ফুড কর্পোরেশন: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ নভেম্বর বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
ডোমিনেজ স্টিল: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ২১ নভেম্বর বিকেল ৩ টায় ৩০ জুন, ২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত এবং বিকেল সাড়ে ৪ টায় ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments