ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ এবং ডিভিডেন্ড ঘোষণা করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
সি এন্ড এ টেক্সটাইলস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৭ জুলাই, ২০২৩ তারিখ যথাক্রমে বিকেল ৫টায় এবং সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০১৭, ১৮, ১৯, ২০, ২১ ও ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
এছাড়াও কোম্পানিটির সভায় ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে সমাপ্ত প্রথম, ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় ও ৩১ মার্চ ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৭ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখের প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
গ্রামীনফোন: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৭ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১৭ জুলাই, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments