ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও ডিভিডেন্ড (লভ্যাংশ)। প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা এবং ইপিএস প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-
সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ১০ আগস্ট, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভা আজ ১০ আগস্ট, ২০২৩ তারিখ বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রতিষ্ঠানটির ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১০ আগস্ট, ২০২৩ তারিখ বিকেল ৪ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম এবং ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ১০ আগস্ট, ২০২৩ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এছাড়াও ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম ও ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশিাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments