ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ঈদ পরবর্তী তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ মন্দা বাজারেও শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট দুই কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে সবগুলো কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর হচ্ছে: পিপলস ইন্স্যুরেন্স এবং সাফকো স্পিনিং।
তথ্যমতে, সোমবার পিপলস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৭.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫১ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
সাফকো স্পিনিং: সোমবার সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৩.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৬৪ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments