ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৪ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৪ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে: রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল এবং আলহাজ্ব টেক্সটাইল।
তথ্যমতে, সোমবার রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭২.৭০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৮.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স : স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের সোমবার শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৪.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৬ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৯.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৪০ টাকা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল : সোমবার প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৪৮.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
আলহাজ্ব টেক্সটাইল : সোমবার আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৪০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৮ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments