ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ৪ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। কোম্পানিগুলো হলো: সোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

জানা যায়, সোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর ৫০ শতাংশ বা ৭.৫ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২২.৫০ টাকায় লেনদেন হয়।
এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বা ৩.৭ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪০.৯০ টাকায় লেনদেন হয়।
মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৯৫ শতাংশ বা ৪ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৪.২০ টাকায় লেনদেন হয়।
পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯.৮২ শতাংশ বা ৩.৮ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪২.৫০ টাকায় লেনদেন হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments