ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেয়ার কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়া হয়নি। এসব কোম্পানির শেয়ার লেনদেনে আজ কোনো লিমিট দেয়া হয়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিদুটি হচ্ছে-
কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্যে ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
রেনেটা লিমিটেড: ৩০ জুন, ২০২০ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষনা করেছে। এর মধ্যে ১৩০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।
তিতাস গ্যাস লিমিটেড: ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
আর এন স্পিনিং মিলস লিমিটেড: ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড না দেয়ার (নো ডিভিডেন্ড) ঘোষণা দিয়েছে কোম্পানিটি ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments