ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় বিক্রেতা সংকটে পড়েছে ৫ কোম্পানি। বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে এ ৫ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, এ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড এয়ারওয়েজ ও রবি আজিয়াটা লিমিটেড।
তথ্যমতে, আজ বেলা ১২টা পর্যন্ত বেক্সিমকোর স্ক্রিনে ২ লাখ ২৬ হাজার ২৫৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৬৬ টাকা।
এদিকে একই সময়ে রবির স্ক্রিনে ২ কোটি ৭৭ লাখ ৮৫ হাজার ১১৫টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫২ টাকা ৩০ পয়সা।
একই সময়ে এ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড এয়ারওয়েজ ও অলটেক্সের স্ক্রিনেও অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments