ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১০-১৪ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহটিতে এই কোম্পানির শেয়ার দর কমেছে ১৮.৬৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয় ২৬৯ টাকা ১০ পয়সা। যা গত সপ্তাহে হয়েছিল ৩৩০ টাকা ৯০ পয়সা। কোম্পানিটি জেড ক্যাটাগরিতে রয়েছে।
এদিকে আলোচ্য সপ্তাহে প্রিমিয়ার সিমেন্টের ১৬.৪৮ শতাংশ দর কমে দ্বিতীয় এবং আরামিট সিমেন্টের ১৪.২৯ শতাংশ দর কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সপ্তাহজুড়ে দর পতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গলভানাইজিং, এম্বি ফার্মা, মনোস্পুল, নিউ লাইন, ফু-ওয়াং ফুড, নাহি অ্যালুমিনিয়াম এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments