ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ১৭ মার্চ থেকে ২২ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। তাতে সপ্তাহ শেষে ব্লকে লেনদেনের শীর্ষে উঠে এসেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে প্রতিষ্ঠানটির লেনদেন হয়েছে ২১ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে উঠে আসা এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের লেনদেন হয়েছে ২০ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা এবং ১৯ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে- সোস্যাল ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, গ্রামীনফোন, ডিবিএইচ ফাইন্যান্স, কেডিএস এক্সেসরিস, রেনেটা এবং আইএফআইসি ব্যাংক পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments