ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত ৫ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ টাকা ৫০ পয়সা বা ২১.৪৬ শতাংশ। কোম্পানিটি “এ” ক্যাটাগরিতে অবস্থান করছে। এদিকে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের শেয়ার দর ১৩.৮৩ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং রেনেইউক যজ্ঞেশ্বরের শেয়ার দর ১১.৫৪ শতাংশ কমে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওইমেক্স ইলেকট্রোডের ১০.৪৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৯.৫৫ শতাংশ, রিলাইন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলাইন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯.৪৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৪২ শতাংশ, সি অ্যন্ড এ টেক্সটাইলের ৮.৭০ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৬.২২ শতাংশ শেয়ার দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments