ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৩ মার্চ থেকে ২৭ মার্চ, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩৪৯ কোটি টাকা। তবে আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহজুড়ে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচক। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৭.৪৬ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ। এদিকে ডিএসইএস সূচক বেড়েছে ১০.০৯ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৬.৮১ পয়েন্ট বা ১.৪২ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৩টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার ও ইউনিট দর। এ সময় ডিএসই‘র বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৮৬৬ কোটি টাকা। যা বিদায়ী সপ্তাহের শুরুতে ছিল ৬ লাখ ৭১ হাজার ৫১৭ কোটি টাকা।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৩৪৯ কোটি টাকা বা ০.৩৫ শতাংশ।
এদিকে আলোচ্য সপ্তাহে কমেছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬২৭ কোটি ১১ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৩৮৪ কোটি ৩৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৭৫৭ কোটি ২৩ লাখ টাকা। এছাড়া প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৭০ কোটি ৯ লাখ টাকা বা ১৪.৭০ শতাংশ। আলোচ্য সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৭৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৭৬ কোটি ৮৬ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments