ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৯-২৩ মে, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৯.৯৩ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৮৭ পয়েন্ট। অর্থাৎ সপ্তাহটিতে পিই রেশিও ৮.৬৪ শতাংশ বা ০.৯৪ পয়েন্ট কমেছে।
উল্লেখ, খাতভিত্তিক হিসাবে পিই রেশিও- ব্যাংক খাতে ৬.৪ পয়েন্ট, সিমেন্ট খাতে ৯.৪ পয়েন্ট, সিরামিকস খাতে ৭৮.২ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৫.৮ পয়েন্ট, আর্থিক খাতে ৩৫.৭ পয়েন্ট, খাদ্য খাতে ১৩.৯ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৯.৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতে ১৪.৩ পয়েন্ট, আইটি খাতে ১৮.২ পয়েন্ট, পাট খাতে ১৮.২ পয়েন্ট, বিবিধ খাতে ৩৪.১ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১২২.৭ পয়েন্ট, কাগজ খাতে ২০.২ পয়েন্ট, ওষুধ খাতে ১৩.৬ পয়েন্ট, সেবা-আবাসন খাতে ১৭.৩ পয়েন্ট, ট্যানারি খাতে ২৩.৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৪ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ৭.৩ পয়েন্ট এবং বস্ত্র খাতে ১৯.১ পয়েন্ট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments