বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদবিনিয়োগকারীদের জন্য ‘ইনভেস্টর পোর্টাল’ চালু করল সিডব্লিউটি
spot_img
spot_img

বিনিয়োগকারীদের জন্য ‘ইনভেস্টর পোর্টাল’ চালু করল সিডব্লিউটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিনিয়োগকারীদের জন্য সেবার পরিধি বাড়ানো ও সহজ করার লক্ষ্যে অনলাইনভিত্তিক ইনভেস্টর পোর্টাল (Investor Portal) চালু করেছে সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। নতুন এই পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সেবা সহজেই অনলাইনে নিতে পারবেন।

সম্প্রতি এ প্রসঙ্গে সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক ইব্রাহিম জানান, এখন থেকে বিনিয়োগকারীরা ঘরে বসেই CWTAMC Investor Portal এর মাধ্যমে তাদের বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবেন। পোর্টফোলিওর বর্তমান অবস্থা জানা, মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ক্রয় ও বিক্রয়ের অর্ডার দেওয়া, লেনদেনের ইতিহাস ও হিসাবের বিবরণী দেখা, এবং ট্যাক্স সার্টিফিকেটসহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহের সুবিধা পোর্টালটিতে রাখা হয়েছে।

সিডব্লিউটিএএমসির ইনভেস্টর পোর্টালটি পাওয়া যাবে app.cwtamc.com ওয়েবসাইটে, এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা মিউচ্যুয়াল ফান্ডগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.cwtamc.com ওয়েবসাইটে।

বিস্তারিত জানতে সিডব্লিউটির সাথে বিনিয়োগকারীরা সরাসরি যোগাযোগ করতে পারবেন মোবাইলে এই ০১৭৫১০৮৮৫২৭ নম্বরে (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা, রোববার থেকে বৃহস্পতিবার), এবং ই-মেইলের মাধ্যমে এই info@cwtamc.com ঠিকানায়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments