বৃহস্পতিবার, ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএক্সক্লুসিভবিনিয়োগকারীদের কোন ক্ষতি হবে না: তামহা সিকিউরিটিজের এমডি
spot_img
spot_img

বিনিয়োগকারীদের কোন ক্ষতি হবে না: তামহা সিকিউরিটিজের এমডি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নিরীক্ষা প্রতিবেদনে বেশকিছু জটিলতা তৈরি হওয়ায় বন্ধ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৮১ নং ট্রেকহোল্ডার তামহা সিকিউরিটিজ লিমিটেড। গেল ২৯ নভেম্বর থেকে হাউজটির ট্রেড এবং ডিপি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। ডিএসই থেকে অনেকেই বলছেন, বাঙ্কো সিকিউরিটিজ হাউজের গ্রাহকের অ্যাকাউন্টে যে গড়মিল হয়েছিল তেমনই সমস্যা হয়েছে তামহা সিকিউরিটিজকে ঘিরে। আর এজন্য তামহা সিকিউরিটিজ হাউজে বিও অ্যাকাউন্টধারীদের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। তবে বিনিয়োগকারীদের কোন ক্ষতি হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তামহা সিকিউরিটিজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ হারুনুর রশিদ।

তিনি ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, “আমি মূলত ফিজিশিয়ান মানুষ। তাই সিকিউরিটিজ হাউজের ব্যবসা অন্য কাউকে বুঝিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ক্রেতাদের আহবান করি। ইতিমধ্যে একজন ক্রেতার সঙ্গে তামহা সিকিউরিটিজ হাউজের ক্রয়-বিক্রয় চুক্তি অনেকটা এগিয়ে গেছে। যে কারণে হাউজটির বর্তমান দায়-সম্পদ, প্রকৃত হিসাব তৈরির জন্য আলাদা করে নিরীক্ষা করা হয়। নিরীক্ষা শেষে হিসাবে কিছু অসামঞ্জস্যতা তৈরি হয়। সে কারণে সব কিছু ক্লিয়ার রাখার জন্য আমি নিজেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে বিশেষ নিরীক্ষা করার জন্য আবেদন জানাই।”

ডা. মোহাম্মদ হারুনুর রশিদ আরো জানান, “আমাদের আবেদনের প্রেক্ষিতে ডিএসই হাউজের ট্রেডিং ও ডিপি কার্যক্রম বন্ধ রাখে। এখানে অন্য হাউজের মতো ছল-ছাতুরি নেই। এখন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই’র সমন্বয়ে হাউজটির বিশেষ নিরীক্ষা করা হবে। নিরীক্ষা শেষে যে দায়-দেনা বের হবে তা আমরা পরিশোধ করতে প্রস্তুত। হাউজের বিনিয়োগকারীদের যেন কোন প্রকার ক্ষতি না হয় সেজন্য আমরা বদ্ধ পরিকর।”

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments