ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএন স্পিনিং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৯ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৮ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments