ডেইলি মেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবলসের সাথে চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির (সিসিসিসি) একটি চুক্তি সই হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, চুক্তি অনুযায়ী বিবিএস কেবলস চীনের কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানিতে পাওয়ার ক্যাবল এবং কন্ট্রোল ক্যাবল সরবরাহ করবে। এই পণ্যের মোট মূল্য হবে ৪৭ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৭০৪ টাকা।
চুক্তি সইয়ের পরবর্তী ৯০ দিনের মধ্যে এই পণ্য সরবরাহ করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments