রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশাল বেতন ছাড়ে সান্তোসে ফিরছেন নেইমার
spot_img
spot_img

বিশাল বেতন ছাড়ে সান্তোসে ফিরছেন নেইমার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল হিলালে খেলা নেইমার জুনিয়র। নিজেই বার্সাকে দিয়েছিলেন প্রস্তাব। এমনকি সেটা মোটা অঙ্কের বেতন ছাড়ে। কিন্তু বার্সা বোর্ড তার প্রতি আগ্রহ দেখায়নি। নেইমার তাই শৈশবের ক্লাব এবং নিজের প্রথম ক্লাব সান্তোসে ফিরতে যাচ্ছেন।

সংবাদ মাধ্যম দাবি করেছে, সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি সুপারস্টার নেইমার সান্তোসে ফেরার খুবই কাছে।

তবে ব্রাজিলের লিগে ফিরতে মোটা অঙ্কের বেতন ছাড় দিতে হচ্ছে ইনজুরির কারণে প্রতিভার প্রতি সুবিচার করতে না পেরে ৩৩ বছরেই সৌদি প্রো লিগে পাড়ি জমানো নেইমার। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে আরও ছয় মাসের চুক্তি রয়েছে তার। ওই চুক্তি বাতিল করা হতে পারে। কীভাবে বাতিল হবে এবং দেনা-পাওনার কী সমাধান হবে ইত্যাদি বিষয়ে দুই পক্ষ এখনো আলোচনা করছে।

চুক্তি বাতিলের বিষয়ে নেইমার ও আল হিলালের চলতি সপ্তাহে পুনরায় আলোচনায় বসার কথা রয়েছে। ওই চুক্তি বাতিলের পর নেইমার মাত্র ৬ মাসের জন্য ব্রাজিলের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি করতে পারেন এমনটাও দাবি করা হয়েছে। তবে এক বছর চুক্তি নবায়নের শর্তও থাকবে।

নেইমার আল হিলালে চুক্তির মেয়াদ সম্পন্ন করতে আগ্রহী ছিলেন। কিন্তু সৌদি ক্লাবটির পর্তুগিজ কোচ হোর্হে জেসুস বলেন, নেইমার সৌদি প্রো লিগে খেলার পর্যায়ে নেই। যে কারণে মৌসুমের দ্বিতীয় অর্ধে অর্থাৎ শীতকালীন দলবদলের বাজারেও তাকে নিবন্ধন না করার সিদ্ধান্ত নেন এই কোচ। নেইমারের সামনে তাই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া খেলার সুযোগ থাকছে না। যে কারণে আল হিলাল ছাড়ছেন তিনি।

নেইমারের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন ছিল। জুটি গড়ার সম্ভাবনা ছিল বন্ধু মেসি ও সুয়ারেজের সঙ্গে। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্লাব সিকাগোতে যোগ দেওয়ার কথাও শোনা গিয়েছিল। তবে নেইমার জাতীয় দলে ফিরতে চান। খেলতে চান ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে। যে কারণে ফর্মে ফিরতে ও নিয়মিত খেলতে সান্তোসকে বেছে নিচ্ছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments