শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিশ্বকাপের মঞ্চে ‘সির সির’-এর পর এবার সঞ্জয়–নোরার নতুন চমক ‘চ্যাম্পিয়ান’
spot_img
spot_img

বিশ্বকাপের মঞ্চে ‘সির সির’-এর পর এবার সঞ্জয়–নোরার নতুন চমক ‘চ্যাম্পিয়ান’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয় দেব ও নোরা ফতেহির গাওয়া অফিশিয়াল গান ‘সির সির’ পরিবেশনার পর থেকে তা নিয়ে বিশ্বের নানা প্রান্তে মানুষের উন্মাদনা দেখা যায়। গানটির তালে মেতেছেন ফুটবল ও সংগীতপ্রেমীরা। সেই রেশ এখনো কাটেনি। এর মধ্যে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব ও বলিউড তারকা নোরা। ২৯ জুন প্রকাশিত হবে তাঁদের নতুন গান ‘চ্যাম্পিয়ান’।

ডালাস থেকে শনিবার সকালে প্রথম আলোকে সঞ্জয় জানান, নতুন গানটি মূলত বিজয়, উদ্যাপন এবং আত্মবিশ্বাসের বার্তা দেবে। সঞ্জয় বললেন, ‘এটা শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন, যেকোনো সংগ্রাম শেষে পাওয়া সাফল্য উদ্যাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক, ইতিবাচক শক্তি পাক। “চ্যাম্পিয়ান” সবাইকে বিজয়ী হওয়ার অনুভূতি দেবে।’

গাওয়ার পাশাপাশি ‘চ্যাম্পিয়ান’ গানটির কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সঞ্জয়। মাস দুয়েক ধরে এই গানের কাজ চলছিল বলে জানালেন তিনি। সঞ্জয় ও নোরার পরিকল্পনা ছিল, বিশ্বকাপের এই সময়ে গানটি প্রকাশের।

জানা গেছে, গানটির ভিডিওর শুটিং করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারে। শুটিংয়ের জন্য মাত্র দুদিনের জন্য সেখানে যান সঞ্জয় ও নোরা। তবে শুটিংয়ের কাজটি এক দিনেই শেষ করেন তাঁরা। সঞ্জয়ের মতে, জানজিবারের মনোমুগ্ধকর প্রকৃতি ও সমুদ্রঘেরা পরিবেশ গানটির দৃশ্যায়নে আলাদা মাত্রা যোগ করেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments