বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকবিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ‘ক্লকটাওয়ার’
spot_img
spot_img

বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ‘ক্লকটাওয়ার’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুবাইয়ে আরেকটি আকাশচুম্বী ভবন নির্মিত হতে যাচ্ছে। গত সপ্তাহে এক অনুষ্ঠানে এটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। ‘আইতারনিতাস টাওয়ার’ নামে ভবনটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ‘ক্লকটাওয়ার’। এর উচ্চতা হবে ১ হাজার ৪৭৬ ফুট, যা লন্ডনের বিগ বেন ক্লকটাওয়ারের চেয়ে প্রায় চার গুণ উঁচু। একই সঙ্গে এটি নিউইয়র্কে বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবন সেন্ট্রাল পার্ক টাওয়ার থেকে মাত্র ৭২ ফুট নিচে অবস্থান করবে।

এরই মধ্যে নতুন এ ভবনের নকশাও উন্মোচন করা হয়েছে। নির্মিত হলে এটি হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম ক্লকটাওয়ার। বিশ্বের সবচেয়ে উঁচু ক্লকটাওয়ার রয়েছে সৌদি আরবের মক্কা নগরীতে, যা মক্কা ক্লক রয়্যাল টাওয়ার বা আবরাজ আল বাইত নামে পরিচিত। তবে এটি কোনো আবাসিক ভবন নয়।

দুবাইভিত্তিক ডেভেলপার লন্ডন গেট ও সুইস ঘড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রাঙ্ক মুলারের যৌথ উদ্যোগে আইতারনিতাস টাওয়ারটি নির্মাণ করা হবে। এতে ৬৪৯টি আবাসিক ইউনিট থাকবে। দুবাই মেরিনা এলাকায় লন্ডন গেট এ ভবন নির্মাণের জন্য এরই মধ্যে জমি ক্রয় করেছে।

ডেভেলপার কোম্পানির গণমাধ্যম শাখার সমন্বয়ক টম হিল জানান, তাদের বিশ্বাস, উচ্চতার কারণে ভবনের ওপরে থাকা ঘড়িটি ছয় কিলোমিটার দূর থেকে দেখা যাবে। ঘড়িটির মুখ হবে উচ্চতায় ১৩১ ফুট; এর প্রস্থ হবে ৯৮ ফুট। তিনি বলেন, ‘আমরা ভিন্ন কিছু করতে চাই; এমন কিছু যা দুবাইয়ে আগে কখনও হয়নি। ক্লকটাওয়ার হলো এমন এক ধরনের উঁচু ভবন, যার ওপরের অংশে বড় একটি ঘড়ি লাগানো থাকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments