বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্রামের সুযোগ নেই লিটন: হৃদয় ও সৌম্যদের
spot_img
spot_img

বিশ্রামের সুযোগ নেই লিটন: হৃদয় ও সৌম্যদের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গতকাল ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামলো বিপিএল দশম আসরের। তবে টুর্নামেন্ট শেষ হলেও একদিনও বিশ্রামের সুযোগ নেই বিপিএলের ফাইনাল খেলা লিটন, হৃদয়, মিরাজ, সৌম্যদের। কেননা দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজ খেলতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজই সিলেট পাড়ি দিবে বিপিএলের ফাইনাল খেলা দুই দলের খেলোয়াড়দের মধ্যে শ্রীলঙ্কা সিরিজে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

গেল পরশু তিনটি করে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং দুইটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখেন শ্রীলঙ্কা ক্রিকেট দল। লঙ্কানদের এই সফরের কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না মিরপুরে। তাই বাংলাদেশে এসে চায়ের শহর সিলেটে পাড়ি জমান লঙ্কান ক্রিকেটাররা। কেননা সিলেটে টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে সফরকারীরা। অন্যদিকে বিপিএলে থেকে আগেই ছিটকে যাওয়া দলগুলোর খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ দলের খেলোয়াড় ইতিমধ্যে পাড়ি জমিয়েছে সিলেটে। সেই সঙ্গে শুরু করে দিয়েছেন নিজেদের অনুশীলন।

তবে বিপিএল ফাইনাল থাকায় সবার সাথে অনুশীলনে যোগ দিতে পারেননি লিটন দাস, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজরা। তাই তো গতকাল বিপিএলের অধ্যায় শেষ আজই সিলেটে যোগ দিবেন দলের সঙ্গে। কেনান টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে দুই দলের অফিশিয়াল অনুশীলন। সেইসাথে আজ সিলেটে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করবে টাইগাররা।

আজকের অনুশীলনে মধ্যে দিয়ে সফরকারীদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি সারবেন লিটনরা। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর দল যাবে বন্দর নগরীর শহর চট্টগ্রামে। সেখানে অনুষ্ঠিত হতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর চট্টগ্রামের পার্ট চুকিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দল আবারও আসবে সিলেটে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments