শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিসিবির সভায় যেসব সিদ্ধান্ত হলো
spot_img
spot_img

বিসিবির সভায় যেসব সিদ্ধান্ত হলো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে গঠিত বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি তাদের চতুর্থ সভা সম্পন্ন করেছে।

বুধবার মিরপুর বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় আগামী নির্বাচন এবং ক্রিকেট সংশ্লিষ্ট জনবল নিয়োগ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান অ্যাডহক কমিটি। এরই ধারাবাহিকতায় বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে ১৯২ জন কাউন্সিলরের নাম আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করেছে বোর্ড। কাউন্সিলর মনোনয়নের জন্য খুব শীঘ্রই এসব প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হবে, যা আগামী ১৬ মে ২০২৬ তারিখের মধ্যে বিসিবিতে জমা দিতে হবে।

সারাদেশের ৬৪টি জেলায় নতুন কোচ নিয়োগের লক্ষ্যে একটি মূল্যায়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। বর্তমান জেলা কোচদের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। আবেদনকারীদের দক্ষতা যাচাইয়ে তাত্ত্বিক (Theoretical) ও ব্যবহারিক (Practical) উভয় ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আশ্বাস দিয়েছে বিসিবি।

বোর্ডের ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের চাকরির মেয়াদ আরও তিন মাস বৃদ্ধি করার অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য, তাঁদের পূর্ববর্তী চুক্তির মেয়াদ গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে শেষ হয়েছিল। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অ্যাডহক কমিটির এই সভায় জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই বর্তমান পর্ষদের প্রধান লক্ষ্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments