বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনবিয়ের জায়গা হিসেবে চণ্ডীগড়ই পছন্দ করেছেন: মলহোত্রা-কিয়ারা
spot_img
spot_img

বিয়ের জায়গা হিসেবে চণ্ডীগড়ই পছন্দ করেছেন: মলহোত্রা-কিয়ারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকদিন ধরেই আলোচনা চলছে নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। শুরু থেকে অন্যান্য তারকার মতো তাদের বিয়ের আয়োজন গোপনীয়তার সঙ্গে চললেও কোনো না কোনো সূত্রে প্রকাশ্যে আসছেই। ক’দিন আগেই খবর প্রকাশ হয় চণ্ডীগড়ে বিয়ের অনুষ্ঠানের জায়গা দেখেও এসেছেন তারা। তবে সে সময় জানুয়ারিতে বিয়ের কথা শোনা গেলেও এবার প্রকাশ্যে এলো বিয়ে নির্ধারিত তারিখ ও অতিথির তালিকা।

ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে, আগামী এপ্রিল মাসে চারহাত এক হবে তাদের। সমপ্রতি চণ্ডীগড়ের দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্টসে বুকিংয়ের খোঁজখবর করেছেন তারা। পঞ্জাবি পরিবারের ছেলে সিদ্ধার্থ মলহোত্রা। তাই তাদের পরিবারের আভিজাত্য এবং আচার অনুষ্ঠানের কথা মাথায় রেখে বিয়ের জায়গা হিসেবে চণ্ডীগড়ই পছন্দ দুই পরিবারের।

গণমাধ্যমগুলো আরও জানিয়েছে, কিয়ারা সিদ্ধার্থের বিয়ের অনুষ্ঠানেও থাকছে অতিথির লম্বা লাইন। সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠ সব প্রযোজক থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে তাদের সতীর্থরা প্রায় সকলেই রয়েছেন। সেই তালিকায় প্রথমেই রয়েছেন করণ জোহর। এছাড়াও থাকছেন ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল, বরুণ ধওয়ান, রুকুলপ্রীত সিং, শাহরুখ, সালমান, আলিয়া, দীপিকা, রণবীরের মতো তারকারা।

নিজেদের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন, বিয়ে নিয়ে গুজব, কোনোটাই এখন আর তাকে প্রভাবিত করে না। যদি সত্যিই কিয়ারার সঙ্গে তার বিয়ের তোড়জোড় শুরু হয়, তবে সেই খবর চেপে রাখা মুশকিল বলেও জানান অভিনেতা। তিনি বলেন আমি জানি আজ না হয় কাল, খবরটা জানাজানি হবেই। লুকিয়ে রাখা যাবে না। সিদ্ধার্থের এমন কথায় কারও বুঝতে বাকি নেই সত্যিই গাঁটছড়া বাঁধছেন তারা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments