ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের সাথে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে। এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছ ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৪০ পয়সা বা ৯.৯০ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪৮ টাকা ৮০ পয়সা। এদিকে ইয়াকিন পলিমারের ৯.৮৫ শতাংশ দর বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং বেঙ্গল উইন্ডস্বরের ৯.৮১ শতাংশ দর বেড়ে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ বুধবার গেইনার তালিকায় আরোও রয়েছে- জনতা ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ওইম্যাক্স, ফু-ওয়াং ফুড, প্রিমিয়ার সিমেন্ট, ওয়েস্টার্ন মেরিট শিপিইয়ার্ড এবং এক্সপ্রেস ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


























Recent Comments