
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ মার্চ, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কম ২ টাকা ৪০ পয়সা বা ৭.৪৮ শতাংশ। শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৯ টাকা ৭০ পয়সা। এদিন ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ৬ টাকা ২০ পয়সা বা ৬.৮৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা বা ৫.৬২ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ লুজার তালিকায় রয়েছে- ঢাকা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্স, জিল বাংলা সুগার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ওয়েলডিং ইলেক্ট্রোডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments