ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ১৯ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে ইন্ট্রাকোর ১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং উত্তরা ব্যাংকের ১২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকার শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফু-ওয়াং ফুড, লাভেলো, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং ইভিন্স টেক্সটাইল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments