ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ৯ জানুয়ারি, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১৪ টাকা ৪০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিকে এইচ আর টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৬০ পয়সা বা ৯.৩৯ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮.৮৯ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, স্কয়ার নিট কম্পোজিট, ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আমান কটন এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments