ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ১০ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৫ শতাংশ কমেছে। এদিকে বারাকা পাওয়ারের শেয়ার দর ৪০ পয়সা বা ৩.৯২ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৪.৬৯ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ইন্দোবাংলা ফার্মা, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ১, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, লিন্ডে বাংলাদেশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আম্বি ফার্মা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments