বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদবেশিরভাগ শেয়ার দর বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

বেশিরভাগ শেয়ার দর বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৫ আগস্ট এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৫ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২২ শতাংশ বা ৬৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৫৫.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৯.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৮.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৪৩ লাখ ৩১ হাজার ৯৯৭ টি শেয়ার ৩ লাখ ১১ হাজার ৬৯৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৭৭ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ২৪ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৪.২০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৮৯.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৮১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৯.৫২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১০১.৫৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৪ টির, কমেছে ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৬.০০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৭ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ টি শেয়ার ৩ লাখ ২৪ হাজার ১৩১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২০০ কোটি ২৬ লাখ ৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২২ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৩ শতাংশ বা ১৭০.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২২৭.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৫০ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৯০০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments