শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবোর্ড সভার তারিখ জানিয়েছে ১৩ প্রতিষ্ঠান
spot_img
spot_img

বোর্ড সভার তারিখ জানিয়েছে ১৩ প্রতিষ্ঠান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) ও ট্রাস্টি সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৩ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৪ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ০৪ পয়সা।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৩ আগস্ট বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ৩০ জুন, ২০২১ সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সেন্ট্রাল ইন্স্যুরেন্স লিমিটেড: পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৭২ পয়সা।

এছাড়া, তালিকাভুক্ত ১০ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী আগামী ২৫ আগস্ট ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। সভায় ফান্ডগুলোর ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

ফান্ডগুলো হচ্ছে-

পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা আগামী ২৫ আগস্ট দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা ২৫ আগস্ট দুপুর ২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ আগস্ট দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

এক্সিম ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ট্রাস্টি সভা ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি সভা ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামী ২৫ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments