শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্যাংকের ঝুঁকি কমাতে লিভারেজ অনুপাত বাড়ানোর সিদ্ধান্ত
spot_img
spot_img

ব্যাংকের ঝুঁকি কমাতে লিভারেজ অনুপাত বাড়ানোর সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাংকের গুনগত মূলধন বৃদ্ধি করে অপ্রত্যাশিত ক্ষতির (unexpected loss) বিপরীতে ব্যাংকের ঝুঁকি সহনশীল করতে লিভারেজ অনুপাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২০২৬ সালের মধ্যে লিভারেজ অনুপাত ৩ শতাংশের স্থলে ৪ শতাংশ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় ব্যাংক। আজ ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যবস্থাপক মো: জামাল উদ্দিনের স্বাক্ষরে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষার্থে এবং ব্যাংকের মূলধন ও দায়ের মধ্যে যথাযথ ভারসাম্য রক্ষার্থে ব্যাসেল-৩ কাঠামোর আলোকে ঝুঁকি-ভিত্তিক মূলধন পর্যাপ্ততার পাশাপাশি তফসিলি ব্যাংকসমূহকে ২০১৫ সাল হতে ন্যূনতম শতকরা ৩ শতাংশ লিভারেজ অনুপাত সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। উক্ত গাইডলাইন্সের ৪.৭ নং অনুচ্ছেদে ২০১৭ সাল হতে উক্ত লিভারেজ অনুপাত পুুনর্বিন্যাস করার পরিকল্পনার বিষয় উল্লেখ করা হয়েছিল।

ব্যাসেল-৩ কাঠামো অনুযায়ী ব্যাংকের মোট টিয়ার-১ মূলধন ও মোট সম্পদের অনুপাতকে লিভারেজ অনুপাত বলা হয়। ২০১৯ সাল থেকে দেশের ব্যাংকিংখাতে সম্পূর্ণরূপে ব্যাসেল-৩ বাস্তবায়ন করা হলেও ঝুঁকি-ভিত্তিক মূলধন পর্যাপ্ততার ন্যয় ব্যংকের লিভারেজ অনুপাত তুলনামূলকভাবে কাম্যস্তরে বৃদ্ধি পায়নি। লিভারেজ অনুপাত কাঙ্খিত পর্যায়ে উন্নীতকরণের মাধ্যমে ক্সবদেশিক বাণিজ্যে তফসিলি ব্যাংকসমূহের আমদানি ব্যয় হ্রাস পাওয়ার পাশাপাশি সামগ্রিক আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। অধিকিন্তু, লিভারেজ অনুপাত বৃদ্ধি পেলে ব্যাংকের গুনগত মূলধন বৃদ্ধি পাবে যার ফলে অপ্রত্যাশিত ক্ষতির (unexpected loss) বিপরীতে ব্যাংকের ঝুঁকি সহনশীলতাও বৃদ্ধি পাবে।

আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে সামঞ্জস্য বিধানকল্পে এ মর্মে নির্দেশনা প্রদান করা যাচ্ছে যে, লিভারেজ অনুপাত ২০২৩ সাল হতে বাৎসরিক ০.২৫ শতাংশ হারে ক্রমান্বয়ে বৃদ্ধিপূর্বক নিম্নরূপে বিদ্যমান ৩ শতাংশের স্থলে ২০২৬ সালে ৪ শতাংশে উন্নীত করতে হবেঃ

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments