ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার কোম্পানি।কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
এস.এস. স্টিল লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৪ নভেম্বর বিকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
তুং হাই নিটিং এন্ড ডাইং লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৩০ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ নভেম্বর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের অনিরীক্ষিত সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments