বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনতাহসানকে নিয়ে দীঘির মন্তব্য
spot_img
spot_img

তাহসানকে নিয়ে দীঘির মন্তব্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটবেলা থেকেই দীঘি গায়ক তাহসান খানের ভক্ত। অনেক দিন ধরেই প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখার ইচ্ছা। সামনাসামনি তাঁর সঙ্গে কথা বলবেন, হাত মেলাবেন। রোববার সেই ইচ্ছাই পূরণ হলো। রাজধানীর একটি হোটেলে কনসার্টে তাহসানকে পেয়ে গেলেন এই অভিনেত্রী।

তাহসানের সঙ্গে দেখা করার মুহূর্তের কিছু ছবি সোমবার সন্ধ্যায় ফেসবুকে দিয়েছেন দীঘি, সঙ্গে একটি লম্বা স্ট্যাটাস। তাতে লিখেছেন, ‘মানুষের জীবনে বাকেট লিস্ট থাকে না?… ছোট ছোট ইচ্ছার লিস্ট… আমার তেমন একটা ইচ্ছা ছিল তাহসান ভাইকে সামনে থেকে দেখব… কপাল বেশি ভালো থাকলে গানও শুনে নেব।’

রোববার সেই ইচ্ছা কী করে পূরণ হলো, নিজেই তার বয়ান দিয়েছেন দীঘি, ‘সামনে আমার পরীক্ষা। এ জন্য আমার সব কাজ বন্ধ করে দিয়েছেন বাবা। কাল মূলত আমার একটা র‍্যাম্প শো ছিল। এই শোয়ে অংশ নেওয়ার প্রস্তাব যখন আসে, তখনই জানতে পারি, শোতে তাহসান ভাই থাকবেন, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। জানতাম শুধু কনসার্ট দেখতে যেতে দেবেন না বাবা। তাই র‍্যাম্প করার কথা বলে বাবাকে রাজি করিয়েছি।’

দীঘি বলেন, ‘মনে মনে ভেবেছিলাম, অনুষ্ঠানে তাহসান ভাইয়ের সামনে গিয়ে নিজের পরিচয় দিয়ে বলব, আমি দীঘি। কিন্তু আমি যখন তাঁর সামনে যাই, সব ধারণা পাল্টে দিয়ে তাহসান ভাই নিজ থেকেই বললেন, “আরে তুমি দীঘি না!” তখন কী করব বুঝে উঠতে পারছিলাম না। নার্ভাস হয়ে গিয়েছিলাম।’

এই অভিনেত্রী বলেন, ‘সত্য কথা কী, তাহসানকে কাছে পেয়ে আমি ঘোরের মধ্যে ছিলাম। যতক্ষণ ছিলাম, পুরাটাই তাহসান–মুহূর্ত ছিল আমার কাছে। অন্যদিকে কোনো খেয়ালই ছিল না। আমার পাগলামি দেখে উপস্থিত সবাই যেন আমার দিকে তাকিয়ে ছিলেন। আমার অনুরোধ তাহসান ভাই “ছুঁয়ে দিলে মন” গানটিও শুনিয়েছেন।’

মুহূর্তগুলো ফেসবুকে শেয়ার করা প্রসঙ্গে দীঘি বলেন, ‘কিছু কিছু মুহূর্ত ফ্রেমবন্দী করে রাখতে ইচ্ছা করে। তাহসান ভাইয়ের সঙ্গে আমার মুহূর্তগুলো তেমনি ছিল। ভাবলাম, এমন একটি জায়গায় মুহূর্তগুলো রেখে দিই, বছরের পর বছর নোটিফিকেশন আসবে, এমন মধুর স্মৃতির কথা মনে পড়ে যাবে।’

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

আজ লেনদেনের শীর্ষে যারা

আজ দর বৃদ্ধির শীর্ষে যারা

আজ দর পতনের শীর্ষে যারা

Recent Comments