ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদের সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানি। কোম্পানিগুলোর সভায় সমাপ্ত সময়ের অনিরীক্ষিত ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস ও ডিভিডেন্ড প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
দি ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৬ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ পর্যন্ত কোম্পানিটির সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ডিভিডেন্ড প্রকাশ করবে।
ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২১ ও ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments