ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পরিচালনা পর্ষদ সভার (বোর্ড সভা) তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটির সভায় সমাপ্ত সময়ের নিরীক্ষিত ও অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২ জুন বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পর্ষদ সভায় অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করা হবে।
এর আগে ম্যারিকো ২০০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল।
বেক্সিমকো গ্রীন সুকুক আল ইসতানার: প্রতিষ্ঠানটির ট্রাস্টি সভাআগামী ২ জুন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। বন্ডটি ২২ জুন,২০২২ সমাপ্ত সময়ের অর্ধবার্ষিকী পর্যালোচনা করে লভ্যাংশ দেবে।
ওইদিন ট্রাস্টি সভায় লভ্যাংশ এবং এ সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments