রবিবার, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণব্যাপক উত্থানে সপ্তাহ শুরু: ৯০.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি
spot_img
spot_img

ব্যাপক উত্থানে সপ্তাহ শুরু: ৯০.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৯ মে রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস পুঁজিবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৯০.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৯ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২.১০ শতাংশ বা ১৩১.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৯.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৯.৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪৬.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৯০.৭১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৬৪৩টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৭৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৩৩ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৫০.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৩৭.৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৭৩.৭১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩০৭.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিলো ২৭৩টির, কমেছিলো ৬১টির এবং অপরিবর্তিত রয়েছিলো ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭২.৯৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছিলো। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪৫ লাখ ৪৭ হাজার ৭টি শেয়ার ১ লাখ ৫ হাজার ৪১৬ বার হাতবদল হয়েছিলো। আর দিন শেষে লেনদেন হয়েছিলো ৫৩৯ কোটি ১২ লাখ ৫৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৯৪ কোটি ৪৯ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২ শতাংশ বা ৩৬৭.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬৪৭.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩০টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ ৪ হাজার ২৭৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৩ কোটি ৬২ লাখ ৪৯ হাজার ৩১ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৯ লাখ ৫৫ হাজার ২৪২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments