শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিব্র্যাক ব্যাংক দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর রেফ্রিজারেটর ক্রয়ে ২৪ মাস পর্যন্ত পেফ্লেক্স সুবিধা...
spot_img
spot_img

ব্র্যাক ব্যাংক দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর রেফ্রিজারেটর ক্রয়ে ২৪ মাস পর্যন্ত পেফ্লেক্স সুবিধা দিচ্ছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকরা ঈদুল আজহা উপলক্ষে রেফ্রিজারেটর ক্রয়ে ফ্লেক্সিবল ইএমআই সুবিধা পাবেন।

ব্যাংকের শীর্ষ মার্চেন্ট পার্টনারদের কাছ থেকে রেফ্রিজারেটর কিনলে গ্রাহকরা ২৪ মাস পর্যন্ত ০% ইন্টারেস্টে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবে। সিঙ্গার বাংলাদেশ ব্র্যান্ডের রেফ্রিজারেটরের ওপর ০% সুদহারে ২৪ মাস পর্যন্ত ইএমআই সুবিধা উপভোগের পাশাপাশি গ্রাহকরা বেস্ট ইলেকট্রনিক্স, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, স্কয়ার ইলেকট্রনিক্স, র‌্যাংগস ইলেকট্রনিক্স, ভিশন এম্পোরিয়াম, ইলেকট্রো মার্ট, পিকাবু, ফেয়ার ইলেকট্রনিক্স, এমকে ইলেকট্রনিক্স, র‌্যাংগস ইন্ডাস্ট্রি, ট্রান্সকম ডিজিটাল এবং ওয়ালটন প্লাজার রেফ্রিজারেটর কেনাকাটায় ১২ মাস পর্যন্ত এই সুবিধা উপভোগ করতে পারবে। দারাজ এবং হাউজ অব বাটারফ্লাই এর পণ্যের ওপর গ্রাহকরা এই সুবিধা ৬ মাস পর্যন্ত উপভোগ করতে পারবে।

কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের আনন্দময় অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক একটি স্বয়ংক্রিয় পেফ্লেক্স সিস্টেম চালু করেছে, যা গ্রাহকদের সময় ও শক্তি সাশ্রয়ে ভূমিকা রাখছে।

এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম বলেন, “ব্র্যাক ব্যাংক সবসময় বিশেষ উপলক্ষে সেরা অফার নিয়ে আসে। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে আমাদের অফারগুলো পাওয়া যাবে, যেখানে গ্রাহকরা দুই বছর পর্যন্ত আকর্ষণীয় ০% ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

আমাদের ‘এখনই কিনুন, পরে পরিশোধ করুন (Buy Now, Pay Later)’ সুবিধাটি আসন্ন ঈদ-উল-আজহায় গ্রাহকদের জন্য আনন্দ বয়ে আনবে বলে আশা করছি। এভাবে আমরা আমাদের গ্রাহকদের রিটেইল ব্যাংকিংয়ে আরও বেশি সুযোগ-সুবিধা প্রদানের জন্য নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার করতে থাকব।”

উল্লেখ্য, ব্রাক ব্যাংকের অফার সম্পর্কে জানতে গ্রাহকরা ২৪-ঘণ্টা কল-সেন্টার নম্বর ১৬২২১ -তে যোগাযোগ করতে পারেন।

অথবা ব্যাংকের https://www.bracbank.com/link/payflex-emi- এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments