ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় ও লকডাউনের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৪টি কোম্পানির ৩৪ লাখ ৮১ হাজার ১১২টি শেয়ার লেণদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৩৯ লাখ ৩২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫ লাখ ৩৭ হাজার টাকার ডাচ-বাংলা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার।
এছাড়া বার্জার পেইন্টসের ১ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকার, বেক্সিমকোর ৫ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ লখ ১৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭৭ লাখ ২১ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ ১ হাজার টাকার, ম্যারিকোর ২ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ লাাখ ৫৬ হাজার টাকার, রিংশাইনের ৬ লাখ ৬৭ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ৫৭ হাজার টাকার, শমরিতা হসপিটালের ৫ লাখ ৭২ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments