বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedব্লকে ৪৯ কোটি টাকার লেনদেন
spot_img
spot_img

ব্লকে ৪৯ কোটি টাকার লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানির ১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯ কোটি ৩২ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বাংলাদেশ সাবমেরিন কেবলস ৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সিটি ব্যাংক ৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, এমবি ফার্মা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বঙ্গজ, বার্জার পেইন্টস,ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জিএসপি ফিন্যান্স, কেডিএস এক্সেসরিজ,ম্যারিকো, এম.এল ডাইং, ওয়াইম্যাক্স, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments